প্রচারণায় ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ভোটারদের

2026-01-23T18:43:46+00:00
2026-01-23T18:43:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
প্রচারণায় ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি : নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম 
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মগবাজারের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের প্রচারণা শেষে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রচারণায় স্থানীয় ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। জনগণের এই ভালোবাসা ও সমর্থন আমাদের আরও দায়িত্বশীল করে তুলছে। নির্বাচিত হয়ে সংসদে গেলে শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জোরালোভাবে তুলে ধরবো।’


তিনি বলেন, ‘শহিদ ওসমান হাদির স্বপ্ন পূরণে ঢাকা-৮ আসনকে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।’ 

এ সময় তিনি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা সৃষ্টি করেন।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   প্রচারণা  ভোটার  নাসীরুদ্দীন পাটওয়ারী  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: