যুবকের হাত-পা উদ্ধারের পরদিন মিলল মাথা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে যুবকের খণ্ডিত হাত-পা উদ্ধারের পর এবার পাওয়া গেছে মাথা। আঙুলের ছাপ পরীক্ষা করে যুবকের বাড়ি

2026-01-23T20:07:09+00:00
2026-01-23T20:07:09+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
যুবকের হাত-পা উদ্ধারের পরদিন মিলল মাথা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে যুবকের খণ্ডিত হাত-পা উদ্ধারের পর এবার পাওয়া গেছে মাথা। আঙুলের ছাপ পরীক্ষা করে যুবকের বাড়ি রাউজানে বলে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে বায়োজিদ বোস্তামী এলাকার একটি খাল থেকে যুবকের মাথাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে যুবকের হাতের আঙুলের ছাপ পরীক্ষা করা হয়েছে। ওই যুবক রাউজান উপজেলার বাসিন্দা। তবে পুলিশ নিশ্চিত হতে আরও তথ্য সংগ্রহ করছে। তদন্তের পর যুবকের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে। 


বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, বৃহস্পতিবার শহিদ লেন এলাকা থেকে একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। এরপর একই এলাকার আরেক স্থান থেকে পলিথিনে মোড়ানো দুই পা উদ্ধার করা হয়। শুক্রবার লোহারপুল এলাকার খাল থেকে মাথা উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, শরীরের গঠন দেখে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি যুবক। বিরোধের জেরে অপরাধীরা তাকে হত্যা করা হয়েছে। ওই যুবকের হাত ও পায়ের রগ কাটা ছিল। 

সময়ের আলো/আআ



  বিষয়:   হত্যা  মরদেহ  উদ্ধার  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: