তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর বড় সংগ্রহ

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী রয়্যালস। আসরের ফাইনালেব্যাটকরতে নেমে সেঞ্চুরি

2026-01-23T20:27:16+00:00
2026-01-23T20:35:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর বড় সংগ্রহ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ৮:৩৫ পিএম
সেঞ্চুরি তুলে নিয়েছেন দলটির ওপেনার তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী রয়্যালস। আসরের ফাইনালে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন দলটির ওপেনার তানজিদ হাসান তামিম। বিপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এই বাঁহাতি ব্যাটার সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। তার এই বড় পুঁজির ওপর ভর করে রাজশাহী পেল ১৭৪ রানের বড় সংগ্রহ। শিরোপা জিততে হলে চট্টগ্রামের লক্ষ্য ১৭৫ রান।

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদের ঝড় ও সাহিবজাদার ধৈর্যশীল ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে রাজশাহীর ঝুড়িতে যুক্ত হয় ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে ফিরে যেতে হয় ফারহানকে।


দ্বিতীয় উইকেটে খেলতে নামা কেন উইলিয়ামসন। তাকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন উইলিয়ামসন।

এদিকে নিজের মতোন করে খেলতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ফিফটির পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। বিপিএলের এবারের আসরে এটা তার চতুর্থ সেঞ্চুরি। আর বিপিএলের ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির স্বাদ পেলেন তানজিদ। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।  

শেষ পর্যন্ত মাত্র ৬২ বলে ছয়টি চার ও সাতটি ছয়ে তানজিদের ইনিংস থামে ১০০ রানে। আর দলনেতা নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ১১ রান। এদিকে ৭ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম। ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে রাজশাহী। 

সময়ের আলো/কেএইচও 

  বিষয়:   সেঞ্চুরি  ওপেনার  তানজিদ হাসান তামিম 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: