স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বিএনপি নেতাকর্মীদের হামলা, আহত ৭

গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় অন্তত সাতজনহয়েছেন। তারা সবাই স্বতন্ত্র

2026-01-23T20:37:57+00:00
2026-01-23T20:37:57+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বিএনপি নেতাকর্মীদের হামলা, আহত ৭
গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম 
স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বিএনপি নেতাকর্মীদের হামলা, আহত ৭
মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় অন্তত সাতজন হয়েছেন । তারা সবাই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল পৌনে পাঁচটায় গজারিয়া ইউনিয়নের সোনালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

Advertisement
হামলাকারীরা একই আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের অনুসারী বলে জানা অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন বলেন, শুক্রবার বিকালে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিনের সমর্থনে আমরা একটি মিছিল বের করেছিলাম। মিছিলটি গজারিয়া সোনালি মার্কেট এলাকায় আসলে ২০ থেকে ২৫ জন লোক আমাদের ওপর হামলা চালায়। আমাদের সাত থেকে আটজন লোক আহত হয়েছে। আহতরা বিভিন্ন ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। হামলাকারীর সবাই বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের অনুসারী। 

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন বলেন, আমার বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার খবর আমি পেয়েছি। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার প্রতিপক্ষ বুঝতে পেরেছে আমার জনসমর্থন অনেক বেশি। তাই বাধ্য হয়ে তারা এমন আচরণ করছে। আমি এই ঘটনায় নিন্দা জানাই এবং জড়িতদের শাস্তির দাবি করছি।


অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, আমি মুন্সীগঞ্জ শহরে প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলাম। এ বিষয়ে আমি জানি না। এসবের দায়ভার আমি কিংবা আমার দল নেবে না। যারা হামলা করেছে তাদেরকেই দায়ভার নিতে হবে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, মিছিলে হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   নির্বাচন  বিএনপি  স্বতন্ত্র  হামলা  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: