অসুস্থতা নিয়েই বিপিএল মাতালেন তানজিন তিশা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে মুখোমুখি হয়। বিপিএলের এ

2026-01-23T20:43:33+00:00
2026-01-23T20:43:33+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
অসুস্থতা নিয়েই বিপিএল মাতালেন তানজিন তিশা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম 
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে মুখোমুখি হয়। বিপিএলের এ জমকালো চূড়ান্ত আসরে অসুস্থতা নিয়েই পারফর্ম করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর আগে নাচের পারফর্ম করেন তানজিন তিশা। পারফরম্যান্স শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দর্শকদের উচ্ছ্বাস ও নিজের অসুস্থতার কথা জানান এ অভিনেত্রী।

Advertisement

তানজিন তিশা বলেন, ‘বিপিএলের ওপেনিংয়ে সিলেটের অডিয়েন্স থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা ছিল এক কথায় অসাধারণ। এত বছর ধরে কাজ করে আমি আসলে কী অর্জন করেছি, তা এখানে এসে বুঝতে পেরেছি। হাজার হাজার মানুষের চিৎকার আর উদ্দীপনা তো আর মিথ্যা হতে পারে না। এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।’

তিনি বলেন, ‘আজকেও আমি অনেক অসুস্থ। আমার হাতে ফ্র্যাকচার রয়েছে এবং গায়ে অনেক জ্বর ছিল। কিন্তু এত কিছুর পরেও আমি কোনোভাবেই বিপিএলের এই শো মিস করতে চাইনি।’ 

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   অসুস্থতা  বিপিএল  তানজিন তিশা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: