মেঘনায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ

নিজস্ব প্রতিবেদক, ভোলা

সারাদেশ

ভোলার দৌলতখানে মেঘনা নদীতে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ। পরে কচ্ছপটি নদীতে অবমুক্ত করা হয়।শুক্রবার

2026-01-23T21:01:30+00:00
2026-01-23T21:02:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মেঘনায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ
নিজস্ব প্রতিবেদক, ভোলা
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ৯:০২ পিএম
মেঘনা নদীতে ধরা পড়া ৪০ কেজি ওজনের কচ্ছপ। ছবি : সময়ের আলো
ভোলার দৌলতখানে মেঘনা নদীতে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ। পরে কচ্ছপটি নদীতে অবমুক্ত করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাট এলাকায় কচ্ছপটি নিয়ে আসেন জেলে শাকিল মাঝি।

তিনি জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে চারজন মাঝি নিয়ে নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় জালে আটকা পড়ে কচ্ছপটি। বড় মাছ ভেবে জাল তুলতে গিয়ে বুঝতে পারেন ভিন্ন কিছু। পরে দেখা যায় বড় আকৃতির কচ্ছপ জালে পেঁচিয়ে আছে। তীরে নিয়ে আসলে উৎসুক মানুষ কচ্ছপটিকে একনজর দেখতে ভিড় করেন।

জেলেরা জানান, এর আগে এত বড় কচ্ছপ তারা কখনো দেখেননি। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। 


ভোলা জেলার উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এই কচ্ছপ সাধারণ সাগরের মোহনায় থাকে। জেলেরা যখন সাগর মোহনার কাছাকাছি নদীতে জাল ফেলে তখন জালে জড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিচ্ছি। এছাড়াও আমাদের টিম সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। কোনো জেলের জালে কচ্ছপ ধরা পড়লে দ্রুত অবমুক্ত করার নির্দেশ রয়েছে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   নদী  কচ্ছপ  প্রাণী  জেলে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: