পঞ্চগড়ে বাড়ছে তাপমাত্রা, কেটেছে টানা শৈত্যপ্রবাহ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

হিমকন্যা পঞ্চগড়ে কমতে শুরু করেছে শীতের তীব্রতা। দীর্ঘ কয়েকদিনের হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ শেষে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘর অতিক্রম করেছে।

2026-01-24T10:22:34+00:00
2026-01-24T10:22:34+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে বাড়ছে তাপমাত্রা, কেটেছে টানা শৈত্যপ্রবাহ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:২২ এএম 
হিমকন্যা পঞ্চগড়ে কমতে শুরু করেছে শীতের তীব্রতা। ছবি : সময়ের আলো
হিমকন্যা পঞ্চগড়ে কমতে শুরু করেছে শীতের তীব্রতা। দীর্ঘ কয়েকদিনের হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ শেষে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘর অতিক্রম করেছে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। 

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের মানরু অনুযায়ী, তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে উঠায় এই মুহূর্তে জেলায় কোনো শৈত্যপ্রবাহ নেই।  

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের রোদ ওঠার পর থেকেই কুয়াশা দ্রুত কেটে যাচ্ছে। দিনের বেলা কড়া রোদের কারণে বেশ গরম অনুভূত হচ্ছে। তবে দিনের বেলা আবহাওয়া সহনীয় থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা কিছুটা কমে আসায় সকালেই স্বস্তির চিত্তে কাজে বেরিয়েছেন পাথর শ্রমিক, চা শ্রমিক ও দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


স্থানীয় বাসিন্দারা জানায়, গত কয়েকদিনের তুলনায় আজ শীতের কামড় অনেকটা কম। রোদের উত্তাপ থাকায় দৈনন্দিন কাজেও গতি ফিরেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ তাপমাত্রা বাড়ার ফলে শৈত্যপ্রবাহের প্রভাব কেটে গেছে। দিনের বেলা কড়া রোদের কারণে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। তবে আকাশ পরিষ্কার থাকায় রাতের বেলা তাপমাত্রা এখনো দ্রুত কমে যাচ্ছে, যার ফলে ভোরে ও রাতে শীতের আমেজ থাকছে।


/ইউএমএইচ

  বিষয়:   শৈত্যপ্রবাহ  পঞ্চগড়  আবহাওয়া  শীত  ঠান্ডা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: