ম্যাচ না খেলা ক্রিকেটারদের নিয়ে যা বললেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

খেলা

মহারণ শেষ। অবশেষে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের। চট্টগ্রামকে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছে রাজশাহী। গতকাল শুক্রবার

2026-01-24T11:35:04+00:00
2026-01-24T11:35:04+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
ম্যাচ না খেলা ক্রিকেটারদের নিয়ে যা বললেন শান্ত
বিপিএলের শিরোপা জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৩৫ এএম 
শুক্রবার ফাইনাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংগৃহীত ছবি
মহারণ শেষ। অবশেষে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের। চট্টগ্রামকে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছে রাজশাহী। গতকাল শুক্রবার অনুষ্ঠিত বিপিএলের ফাইনাল ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অবশ্য আসরজুড়েই ধারাবাহিক পারফরম্যান্সে অন্যতম ফেভারিট ছিল নাজমুল হোসেন শান্ত’র দল রাজশাহী। বড় নামের চেয়ে তারা তরুণ-অভিজ্ঞের মিশ্রণে স্কোয়াডে ভারসাম্য রক্ষায় মনোযোগ দেয়। চূড়ান্ত সাফল্যের পর একাদশে জায়গা না পাওয়া ক্রিকেটারদেরও কৃতিত্ব দিলেন শান্ত। 

বিপিএল আসরজুড়ে অনেক ক্রিকেটারকেই খেলার সুযোগ দিতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। তরুণ ক্রিকেটার ওয়াসি সিদ্দিকী, জিসান আলমসহ অনেকেই ডাগআউটে বসে ছিলেন। ট্রফি জয়ে তাদেরও অবদান দেখেছেন রাজশাহীর অধিনায়ক শান্ত। 


ফাইনাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একাদশ গড়া নিয়ে দলনেতা শান্ত বলেন, ‘অনেক কঠিন কাজ (সিদ্ধান্ত নেওয়া) ছিল। পেশাদার জায়গা থেকে দলের জন্য যা দরকার ছিল করার চেষ্টা ছিল। জিসান, ওয়াসি, (শাখির) শুভ্ররা একটা ম্যাচও পায়নি। তাদের দেখে মনে হয়নি তারা আপসেট।’ 

এদিন, শিরোপা জয়ে তাদেরও কৃতিত্ব দেখছেন শান্ত। এ প্রসঙ্গে দলীয় অধিনায়ক বলেন, ‘মাঠে আসলে তারা শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। কাপটা জেতার পেছনে এগুলোই বড় কারণ। অধিনায়ক হিসেবে কঠিন ছিল এসব হ্যান্ডেল করা। যাদের খেলাতে পারিনি তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, তাতে আমার কাজ সহজ হয়েছে। এ ধরনের ক্যারেক্টারই সামনে বড় প্লেয়ার হতে সাহায্য করবে।’ 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ম্যাচ  খেলা  ক্রিকেটার  শান্ত  বিপিএল  শিরোপা জয় 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: