স্ত্রীসহ ৪ জনকে গুলি করে হত্যা, আলমারিতে লুকিয়ে বাঁচল তিন শিশু

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও সন্তানদের ওপর গুলি চালিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় স্ত্রীসহ আরও চারজন নিহত

2026-01-24T16:26:56+00:00
2026-01-24T16:28:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্ত্রীসহ ৪ জনকে গুলি করে হত্যা, আলমারিতে লুকিয়ে বাঁচল তিন শিশু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:২৬ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৪:২৮ পিএম
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও সন্তানদের ওপর গুলি চালিয়েছেন এক ব্যক্তি। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও সন্তানদের ওপর গুলি চালিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় স্ত্রীসহ আরও চারজন নিহত হয়েছে। তবে ঘটনার সময় আলমারিতে লুকিয়ে প্রাণে বেঁচে যায় তিন শিশু।

সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরের একটি বাসভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। 

এ ঘটনায় ভারতীয় কনস্যুলেট অফিস শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে কনস্যুলেট অফিস জানায়, পারিবারিক কলহের জেরে একটি মর্মান্তিক গুলিবিদ্ধের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ওই ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত কনস্যুলেট অফিস বলেও জানান হয়েছে। 
 
স্থানীয় সংবাদমাধ্যম ফক্স-৫ জানিয়েছে, সন্দেহভাজন গ্রেফতার ব্যক্তি বিজয় কুমার (৫১)। তিনি আটলান্টার বাসিন্দা। গুইনেট কাউন্টি পুলিশের তথ্যানুযায়ী, নিহতরা হলেন ভারতীয় নাগরিক কুমারের স্ত্রী মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে গুরুতর হামলা বিশেষ করে চারজনকে নিষ্ঠুরভাবে হত্যা, শিশুদের ওপর নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে। 

 
এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত প্রায় আড়াইটার দিকে পুলিশ ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করে, তাদের প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।
 
পুলিশ জানায়, গুলিবর্ষণের সময় বাড়ির ভেতরে কুমারের ১২ বছর বয়সী শিশুসহ তিন শিশু ছিল। গুলির শব্দ শুনে তারা প্রাণ বাঁচাতে আলমারিতে লুকিয়ে পড়ে। এদের মধ্যে এক শিশু সাহসিকতার সঙ্গে ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে এ ঘটনা জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। পরে শিশুদেরকে পরিবারের এক সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে। 


/ইউএমএইচ



  বিষয়:   যুক্তরাষ্ট্র  জর্জিয়া  হত্যা  গুলি  শিশু  স্ত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: