ভারতের অধিনায়কের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

টি-টুয়েন্টি টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত সময় পাড় করছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। একের পর এক চমকপ্রদ ইনিংস খেলে ভারতের দর্শক ও

2026-01-24T17:48:59+00:00
2026-01-24T17:48:59+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ভারতের অধিনায়কের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম 
সূর্যকুমার যাদব ও খুশি মুখার্জি। ছবি : সংগৃহীত
টি-টুয়েন্টি টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত সময় পাড় করছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। একের পর এক চমকপ্রদ ইনিংস খেলে ভারতের দর্শক ও মিডিয়ায় প্রশংসায় পঞ্চমুখ। তবে ভারতের এ সফল ক্রিকেটারের বিরুদ্ধে অভিনেত্রী খুশি মুখার্জি মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। 

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

Advertisement
খুশি মুখার্জি বলেন, ‘সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আমি ৫০০ কোটি রুপির মানহানির মামলা করার কথা ভাবছি। আমাদের মধ্যে হওয়া কথোপকথন ছিল সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ এবং এতে কোনো অশালীনতার বিষয় ছিলো না। কিন্তু সেগুলো নিয়ে আমার মানহানি করা হয়েছে।’ 


তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমি কোনো আইনি নোটিশ পাননি এবং কারও সম্মানহানিকর কোনো মন্তব্যও করেননি। কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিষয়টি বাড়িয়ে আলোচনায় রাখার চেষ্টা করছেন।’ 

খুশির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর ফের নতুন করে আলোচনায় এসেছে সূর্যকুমার যাদব-খুশি মুখার্জি বিতর্ক। এর আগে সূর্যকুমারের এক ভক্ত ও ইনফ্লুয়েন্সার খুশির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছিলেন।

এই পাল্টাপাল্টি মামলার হুমকিতে ভারতীয় ক্রিকেট ও বিনোদন অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।


সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ভারতের অধিনায়ক  মামলা  অভিনেত্রী  সূর্যকুমার যাদব  খুশি মুখার্জি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: