বড় পর্দায় জুটি হয়ে ফিরছেন নিশো-মেহজাবীন

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দায় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী সবচেয়ে জনপ্রিয় জুটি। এক সময় টেলিভিশন নাটকে এই দুই তারকার উপস্থিতি মানেই ছিল

2026-01-24T18:39:21+00:00
2026-01-24T18:39:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
বড় পর্দায় জুটি হয়ে ফিরছেন নিশো-মেহজাবীন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম 
আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত
ছোট পর্দায় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী সবচেয়ে জনপ্রিয় জুটি। এক সময় টেলিভিশন নাটকে এই দুই তারকার উপস্থিতি মানেই ছিল দর্শকের বাড়তি আগ্রহ। নাটকে এই জুটি দর্শকদের মাঝে বরাবরই বিশেষ জায়গা দখল করে রেখেছে। ফলে নাটকপ্রেমীদের কাছে নিশো-মেহজাবীন জুটি হয়ে ওঠে সময়ের সবচেয়ে জনপ্রিয় নাম। তবে নিশো সিনেমায় ব্যস্ত হয়ে পড়ায় দীর্ঘ দিন তাদের একসঙ্গে দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বড় পর্দায় তাদের জুটি বাঁধার খবর শোনা যাচ্ছে।

এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। প্রাথমিকভাবে নতুন এই গুঞ্জন শোনা গেলেও নির্মাতা বা শিল্পী পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। 


তবে জানা গেছে, প্রজেক্টটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই বড় পরিসরে এর বিস্তারিত জানানো হবে।

এর আগে ভিকি জাহেদেরই ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ এই জুটিকে দেখা গিয়েছিল, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

বর্তমানে আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার কাজ শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ব্যস্ত আছেন শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন প্রীতম হাসান।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   বড় পর্দা  জুটি  নিশো  মেহজাবীন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: