মাদুর পেতে এনসিপির থিম সং লঞ্চ

ঢাবি প্রতিনিধি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি থিম সং লঞ্চ করা হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগে (শহিদ হাদি চত্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের

2026-01-24T18:47:15+00:00
2026-01-24T18:47:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
মাদুর পেতে এনসিপির থিম সং লঞ্চ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম 
শহিদ হাদি চত্বর প্রাঙ্গনে মাদুর পেতে থিম সংটি লঞ্চ করা হয়। ছবি : সমযের আলো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি থিম সং লঞ্চ করা হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগে (শহিদ হাদি চত্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে থিম সংটি লঞ্চ করা হয়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই থিম সং উদ্বোধন করেন। 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা থিম সং লঞ্চ করতে চেয়েছি রাজপথ থেকে যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। আর আমরা খুব ফ্যান্সিভাবে ফাইভ স্টার হোটেল ভাড়া করে সেলিব্রেটিদেরকে এনে করতে পারিনি। আমরা মনে করছি এখানে সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন আছেন, আমাদের হরিজন সম্প্রদায়ের মানুষজন আছেন এবং আমরা তাদের রিপ্রেজেন্ট করি। আমরা তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের থিম সং টি লঞ্চ করতে চেয়েছি। এমন কোনো জায়গায় লঞ্চ করতে চাইনি যেখানে তাদের অনুপ্রবেশের অধিকার নেই। আপনারা দেখেছেন যে গণভোটের থিম সংটা লঞ্চ হয়েছে এটার সঙ্গে আপনারা সবাই কম বেশি পরিচিত।  


তিনি আরও বলেন, আমরা এই থিম সং এর মাধ্যমে আমাদের পার্টির এবং নির্বাচনে আমরা কি কি কনসেপ্ট নিয়ে আসছি এবং একই সঙ্গে শাপলা কলিকে পরিচিত করানো এই সবকিছু মিলিয়ে আজকের এই থিম সং। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো আউটপুট পেতে। আপনাদের সবার ভালো লাগবে এই প্রত্যাশা রাখছি। 

সয়ের আলো/এসকে/ 


  বিষয়:   এনসিপি  থিম সং  শহিদ হাদি  জাতীয় জাদুঘর 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: