আমাদের প্রতিদ্বন্দ্বী জোট বিভিন্ন মিথ্যা আশ্বাস দিচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী জোট রয়েছে, তারা বিভিন্ন মিথ্যা

2026-01-24T18:21:20+00:00
2026-01-24T18:21:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
আমাদের প্রতিদ্বন্দ্বী জোট বিভিন্ন মিথ্যা আশ্বাস দিচ্ছে : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম 
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী জোট রয়েছে, তারা বিভিন্ন মিথ্যা আশ্বাস দিচ্ছে। আসলে বাস্তবায়নের কোনো রূপরেখা তাদের নেই। তিনি বলেন, মানুষ এগুলো বিশ্বাসও করছে না। কারণ, মানুষ এর আগেও এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির কথা বিভিন্নভাবে শুনেছে। 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘মানুষ আগের চেয়ে যথেষ্ট পরিমাণ সচেতন, একটা প্রতিশ্রুতি দিলেই হয় না। মানুষ প্রশ্ন করে, কীভাবে সেটা বাস্তবায়নযোগ্য হবে।’


তিনি বলেন, ‘এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট যেহেতু গণভোটও একসঙ্গে হচ্ছে। মানুষ যাতে এই ভোট প্রদানে ভয় না পায়। কারণ, আমরা দেখছি বিভিন্ন এলাকায় এমনকি আমার এলাকাতেও একধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোনো ধরনের আচরণবিধি এর আগেও মানা হয়নি, এখনো মানা হচ্ছে না। বিদ্যুতের তারে পোস্টার ঝোলানো হচ্ছে। আমাদের ব্যানার বা বিভিন্ন জায়গায় আমরা আচরণবিধি মেনে যতটুকু প্রচারণা কার্য করছি, সেখান বাধা দেওয়া হচ্ছে। ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে।’

এদিন নাহিদ ইসলাম ভাটারা থানা, বাঁশতলা, সুবাস্তু মার্কেটসহ বিভিন্ন এলাকায় প্রচার চালান এবং উঠান বৈঠকে অংশ নেন।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   প্রতিদ্বন্দ্বী জোট  মিথ্যা আশ্বাস  নাহিদ ইসলাম  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: