পুলিশ সদস্যদের নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)

2026-01-24T19:16:23+00:00
2026-01-24T19:23:03+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশ সদস্যদের নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ
প্রাক-নির্বাচনি সভায় আইজিপি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:১৬ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৭:২৩ পিএম
সভায় বক্তব্য রাখছেন আইজিপি বাহারুল আলম। সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের সিভিক সেন্টারে আয়োজিত প্রাক-নির্বাচনি সভায় এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জীবন-সম্পদ রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তাই বডি–ওর্ন ক্যামেরা পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

এ সময় তিনি জনবান্ধব পুলিশিং শক্তিশালী করার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করেন।


সভায় পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স সদস্যগণ তাদের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, নির্বাচনকালীন চ্যালেঞ্জ এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য ছিল, দ্বীপ থানা সমূহের জন্য স্পিড বোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ের জন্যে ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধি করা।

সভায় ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, সিএমপি কমিশনার হাসিব আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।

এতে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদবির মোট ৪৫৮ জন অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   প্রাক-নির্বাচনি সভা  আইজিপি  পুলিশ  নির্বাচন  নিরপেক্ষ  দায়িত্ব পালন  নির্দেশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: