রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) বিকেল

2026-01-24T19:37:56+00:00
2026-01-24T21:52:33+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৯:৫২ পিএম  (ভিজিট : ২৭৯)
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে।

পরীক্ষায় প্রথম শিফটে সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী অনন্ত মিয়াহ। তার প্রাপ্ত নম্বর ৮৯ দশমিক ৫০। দ্বিতীয় শিফটে প্রথম হয়েছেন রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. সিয়াম আলী। তিনি পেয়েছেন নম্বর ৮৮। 

এর আগে গত ১৭ জানুয়ারি রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন ছিল, প্রতিটির মান ছিল ১ দশমিক ২৫। ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর করে কাটা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণের ন্যূনতম নম্বর ছিল ৪০।


প্রথম শিফটে নিবন্ধিত ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫২ হাজার ৬৫৭ জন, যা শতকরা ৯১ দশমিক ১৭ শতাংশ। দ্বিতীয় শিফটে ৫৭ হাজার ৭৫৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫২ হাজার ৭৩ জন, উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ১৬ শতাংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এবার ঢাকা, জগন্নাথ, চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর) এবং প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   রাজশাহী বিশ্ববিদ্যালয়  ভর্তি পরীক্ষা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: