পারফর্মের সময় হেনস্তার শিকার মৌনী রায়

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি তিনি ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সেখানে গিয়ে এ অভিনেত্রী প্রকাশ্যে শারীরিক

2026-01-24T20:08:26+00:00
2026-01-24T20:08:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
পারফর্মের সময় হেনস্তার শিকার মৌনী রায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম 
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি তিনি ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সেখানে গিয়ে এ অভিনেত্রী প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেছেন।

পোস্টে মৌনী রায় দর্শকদের মাঝ থেকে বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন বলেই অভিযোগ করেছেন। 

নিজের নিরাপত্তা ও নারী সম্মানের বিষয়টি সামনে এনে তিনি বলেন, ‘মঞ্চে ওঠার আগেই দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। আমি সরাসরি এর প্রতিবাদ জানিয়ে হাত সরাতে বললেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরে পারফরম্যান্সের সময় সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা আমাকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন।’


শুধু তাই নয়, মৌনী তাদের সংযত হতে বললে তারা মঞ্চে গোলাপ ফুল ছুড়তে শুরু করেন। আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেন অভিনেত্রী জানান, বিষয়টি এতটাই অস্বস্তিকর ছিল যে তিনি অনুষ্ঠান ফেলে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু পেশাদারিত্বের খাতিরে শেষ পর্যন্ত পারফর্ম করেন।

ঘটনার পর নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমার মতো একজনকে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তবে সাধারণ বা নতুন মেয়েদের নিরাপত্তা কোথায়?’

তিনি আরও বলেন, ‘শিল্পীদের শিল্পের মাধ্যমেই মূল্যায়ন করা উচিত; এমন অভব্য আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’ 

সময়ের আলো/কেএইচও




  বিষয়:   পারফর্ম  হেনস্তা  মৌনী রায় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: