হান্নান মাসউদের হাত ধরে এনসিপিতে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী।শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয়ে ১০

2026-01-24T20:24:16+00:00
2026-01-24T20:24:37+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
হান্নান মাসউদের হাত ধরে এনসিপিতে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৮:২৪ পিএম  (ভিজিট : ৫৯১)
হান্নান মাসউদের হাত ধরে এনসিপিতে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী। ছবি : সময়ের আলো
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয়ে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদের হাতে হাত রেখে যোগ দেন তারা।

আনুষ্ঠানিকভাবে এনসিপি যোগ দেওয়া নেতাদের মধ্যে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিব্বুর রহমান, জাহাজমারা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়নের মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়নের ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি মিল্লাত, জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেনসহ ১৭ জন নেতা উপস্থিত ছিলেন। তাদের নেতৃত্বে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির পাঁচ শতাধিক কর্মী।


অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসউদ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সকল দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারবেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আমরা বিচ্ছিন্নভাবে অনেককে নিয়েছি। আজকে থেকে প্রতিদিন যোগদান অনুষ্ঠান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আজ ১৭ জন সাবেক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতার নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী এনসিপিতে যোগদান করল। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি মডেল হাতিয়া গড়ে তুলব।

এফআর


  বিষয়:   নোয়াখালী  হাতিয়া  হান্নান মাসউদ  এনসিপি  বিএনপি  নেতাকর্মী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: