গুলশানের দিকে লাইন দিলে তরুণরা আপনাদের ছাড়বে না

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গুলশানের দিকে লাইন দিলে তরুণরা আপনাদের

2026-01-24T21:01:47+00:00
2026-01-24T22:53:54+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
গুলশানের দিকে লাইন দিলে তরুণরা আপনাদের ছাড়বে না
প্রশাসনকে হাসনাত আবদুল্লাহ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ১০:৫৩ পিএম
বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : সময়ের আলো
প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গুলশানের দিকে লাইন দিলে তরুণরা আপনাদের ছেড়ে দেবে না।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। পটুয়াখালী-২ আসনে দশ দলীয় জোটের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি প্রচারণা হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০২৪ সাল থেকে যদি আপনারা (প্রশাসনের লোকজন) শিক্ষা না নেন, যদি আগের ছকে নির্বাচনের দিকে ফিরে যান এবং গুলশানের দিকে লাইন দেন, তবে তরুণ প্রজন্ম আপনাদের ছেড়ে দেবে না। আপনারা যদি ভোট ছিনতাই করেন, তাহলে আপনাদের পরিণতি হারুন এবং বেনজিরের মতো হবে।

তিনি দাবি করেন, যে তরুণ প্রজন্ম হাসিনাকে ভয় করে নাই, তাদের পুলিশ বা মিলিটারি দিয়ে দমিয়ে রাখা যাবে না। 

বাউফল উপজেলা বাসির উদ্দেশ্যে তিনি বলেন, বিভিন্নভাবে রাজনৈতিক হুমকি দেওয়া হচ্ছে। কেন্দ্র দখলের প্রস্তুতি নেয়া হচ্ছে। অনেকেই বলছে, নির্বাচন গেলে নাকি দেখে নেবে। বাড়ি থেকে ব্যালট ছাপিয়ে নিয়ে ভোট দেবে। তাহলে তরুণ প্রজন্ম কি বসে থাকবে? 


আগামী ১২ তারিখে আপনারা প্রত্যেকে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়বেন। ভোট দিয়ে ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন। কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের হাতে ভোটকেন্দ্র ছেড়ে দেওয়া যাবে না। 

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা আমাদের মা’দেরকে নিয়ে ভোটকেন্দ্র পাহারা দেব। সবাই যাতে নিরাপদে ভোট দিতে পারে। 

বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসাহাকের সভাপতিত্বে সভায় খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক উপস্থিত ছিলেন।

এফআর
  বিষয়:   পটুয়াখালী  হাসনাত আবদুল্লাহ  নির্বাচন  গুলশান  প্রশাসন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: