‘১০ দলীয় ঐক‍্য’ জোটে যোগ দিলো আরেকটি দল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০টি রাজনৈতিক দলের নির্বাচনি ঐক্যের সঙ্গে আরও একটি দল যুক্ত হয়েছে। সেটি হলো বাংলাদেশ লেবার পার্টি। এর

2026-01-24T20:54:17+00:00
2026-01-24T20:54:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
‘১০ দলীয় ঐক‍্য’ জোটে যোগ দিলো আরেকটি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ৩২২)
শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০টি রাজনৈতিক দলের নির্বাচনি ঐক্যের সঙ্গে আরও একটি দল যুক্ত হয়েছে। সেটি হলো বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে আবারও ১১-দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হলো। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১-দলীয় নির্বাচনি ঐক্য থেকে বের হয়ে গিয়েছিল।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।

তিনি বলেন, ১০ দলের সঙ্গে আরও একটি দল—বাংলাদেশ লেবার পার্টি একাত্মতা ঘোষণা করেছে। ১০ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের যুক্ত করা হয়েছে। দলটি যোগ দেওয়ায় ১০-দলীয় নির্বাচনি ঐক্য ১১ দলে পরিণত হয়েছে। এটি একটি বিরাট সৌভাগ্যের বিষয়।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) বলেন, লেবার পার্টিকে ১০ দলের মহৎ উদ্যোগের সঙ্গে কাজ করার জন্য যুক্ত করায় লেবার পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করছে।


জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এই জোট রয়েছে, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি  এবং বাংলাদেশ ডেভলপমেন্ট পাটি।

আরআর


  বিষয়:   ১০ দলীয় নির্বাচনি ঐক‍্য  নির্বাচন  জামায়াতে ইসলামী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: