সভাপতির ছেলের এইচএসসি পাসের খবর ভাইরাল, বিলুপ্ত হলো জেলা ছাত্রদলের কমিটি

চুয়াডাঙ্গা সংবাদদাতা

রাজনীতি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পাসের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে জেলা ছাত্রদলের কমিটি।

2026-11-02T12:00:24+00:00
2026-11-02T12:00:24+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
রাজনীতি
সভাপতির ছেলের এইচএসসি পাসের খবর ভাইরাল, বিলুপ্ত হলো জেলা ছাত্রদলের কমিটি
চুয়াডাঙ্গা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০০ পিএম 
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শাহজাহান খান। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পাসের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে জেলা ছাত্রদলের কমিটি। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করেছে কেন্দ্রীয় সংসদ।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই এই দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি ও মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। এরপর আর নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

সম্প্রতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হন শাহজাহান খানের ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছেলের সাফল্যে আনন্দিত হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তার ছবি প্রকাশ করেন শাহজাহান খান। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভ কামনা রইল বাজান।’

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। এর মধ্যেই কেন্দ্র থেকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির ঘোষণা আসে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সভাপতি  ছেলে  এইচএসসি  পাস  খবর  ভাইরাল  বিলুপ্ত  ছাত্রদল  কমিটি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: