মিরপুরে শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেমেছে : রাশেদ খাঁন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক পরিচয়ে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা)

2026-11-01T15:57:40+00:00
2026-11-01T15:57:40+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
রাজনীতি
মিরপুরে শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেমেছে : রাশেদ খাঁন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক পরিচয়ে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।

তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনে আগে থেকেই উসকানি দিয়ে আসছিল জামায়াত ও এনসিপি। তার ভাষ্য, মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় শ্রমিক পরিচয়ে অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।


পোস্টে এনসিপি নেতা সারজিস আলমের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশটও শেয়ার করেন রাশেদ খাঁন। এ প্রসঙ্গে তিনি লেখেন, বর্তমান বিরোধী দল ও পতিত শক্তি কীভাবে এক হয়েছে, সারজিস আলমের পোস্ট তার একটি উদাহরণ। তার অভিযোগ, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকে দিচ্ছেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মিরপুর  শ্রমিক আন্দোলন  আওয়ামী লীগ  ছাত্রলীগ  রাশেদ খাঁন 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: