ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চলবে : ডা. শফিকুর রহমান

খুলনা ব্যুরো

রাজনীতি

জনগণের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা ও দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে রাজপথের আন্দোলন আরও তীব্র করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও

2026-10-31T18:02:02+00:00
2026-10-31T18:04:23+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
রাজনীতি
ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চলবে : ডা. শফিকুর রহমান
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম  আপডেট: ৩১.১০.২০২৬ ৬:০৪ পিএম
খুলনার শিববাড়ি বাবরি চত্বরে আয়োজিত পথসভায় ডা. শফিকুর রহমান। ছবি : সময়ের আলো
জনগণের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা ও দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে রাজপথের আন্দোলন আরও তীব্র করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ অক্টোবর) শিববাড়ি বাবরি চত্বরে আয়োজিত বিশাল পথসভায় তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ৭ দফা দাবি শুধু ১১টি দলের দাবি নয়, এটি দেশের আপামর জনতার দাবিতে পরিণত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটি খুলনার আহ্বায়ক ও খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং জাতীয় সংসদ সদস্য ও জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের সঞ্চালনায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পথসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই খুলনার বিভিন্ন থানা, উপজেলা ও আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী শিববাড়ি বাবরি চত্বরে জড়ো হতে থাকেন। দুপুর গড়াতেই পুরো এলাকা নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। দুপুর সোয়া ২টার দিকে লংমার্চের মূল বহর খুলনায় পৌঁছালে উপস্থিত জনতা করতালির মাধ্যমে বহরটিকে স্বাগত জানায়।

সমাবেশে বিশেষ ও অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি এবং জাগপার মুখপাত্র রাশেদ খান প্রধান।

এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও সংসদ সদস্যবৃন্দ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, এনসিপির আবদুল হান্নান মাসুউদ এমপি, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর আমির সেলিম উদ্দিন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার এমপি, কয়রা-পাইকগাছা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি এবং সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি।

দলীয় ও জোট নেতৃবৃন্দ এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযাহার চৌধুরী, এমডিপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন নেয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মাওলানা হুসাইন আকন্দ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম বকুল, খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা কবিরুল ইসলাম, এনসিপি কেন্দ্রীয় নেতা ফরিদুল হক, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতী আব্দুল কাইয়ুম জোয়াদ্দার, এনসিপির কেন্দ্রীয় নেতা মো. ওয়াহিদুজ্জামান ও গাজী শরিফুল ইসলাম ওহিদ।

ছাত্র নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিপি ইব্রাহিম রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিএস এস এম ফরহাদ, শহীদি কাফেলা খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান এবং ছাত্রশক্তির খুলনা মহানগর সভাপতি জাহিদ হাসান সোহান উপস্থিত ছিলেন।

খুলনা মহানগরীর নেতৃবৃন্দ জাগপা মহানগর সভাপতি মো. ইয়াসিন আরাফাত, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সদস্য মো. জাকির হোসেন খান, এনসিপি মহানগর সভাপতি মো. হামিম রাহাত, এবি পার্টির মহানগর সাধারণ সম্পাদক মো. আবুবক্কার সিদ্দিক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি মো. ইব্রাহিম খলিল ও মুফতি শরিফ সাইফুর রহমান, এনসিপি নেতা ড. মো. আব্দুল্লাহ চৌধুরী, লেবার পার্টির মহানগর সভাপতি অধ্যক্ষ এস এম সাইফুল্লাহ দোহা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহানগর সভাপতি অ্যাডভোকেট মো. হানিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা  সংগ্রাম  আন্দোলন  ১১ দলীয় ঐক্যের লংমার্চ  ডা. শফিকুর রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: