অর্থের বিনিময়ে আ. লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দলের পরিচয় ব্যবহার করে অর্থের বিনিময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির ভেতরেই। এ ধরনের কর্মকাণ্ডে

2026-10-31T22:10:43+00:00
2026-10-31T23:01:05+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
রাজনীতি
অর্থের বিনিময়ে আ. লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:১০ পিএম  আপডেট: ৩১.১০.২০২৬ ১১:০১ পিএম
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস । ছবি : সংগৃহীত
দলের পরিচয় ব্যবহার করে অর্থের বিনিময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির ভেতরেই। এ ধরনের কর্মকাণ্ডে দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর বিএনপির কিছু স্বার্থান্বেষী ব্যক্তি অর্থের বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন।

তিনি বলেন, ‘দলের কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে তার বিষয়ে তথ্য দিতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু।’

আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আঁতাতের বিষয়ে সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, ‘রাজনৈতিকভাবে কোণঠাসা একটি গোষ্ঠী আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন স্থানে মিছিল-মিটিং করার চেষ্টা করছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির এমন প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

তবে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, কেউ রাজনীতি করলে তাতে বাধা নেই। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে কেউ অপকর্ম বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করবেন।


দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি এখনো পূর্ণ শক্তিতে মাঠে নামেনি। বৃষ্টি উপেক্ষা করে সীমিত পরিসরের এই সভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দলের সাংগঠনিক শক্তির প্রমাণ।’

তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষের মিত্ররা কখনো বিএনপির বন্ধু হতে পারে না। দলের নাম ব্যবহার করে কেউ নিজের অবস্থান বা পরিচয় পরিবর্তনের চেষ্টা করলে তাকেও ছাড় দেওয়া হবে না।’

সময়ের আলো/এসকে/কেএইচও
  বিষয়:   অর্থ  বিনিময়  আওয়ামী লীগ  নেতা  আশ্রয়  দিচ্ছে  বিএনপি  কিছু  লোক  মির্জা আব্বাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: