প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:৪৫ এএম আপডেট: ০২.১১.২০২৬ ২:৫২ এএম
ছবি : সংগৃহীত দেশের ক্রীড়া খাতের উন্নয়ন ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে নতুন উইং গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ নামে নতুন এই সংগঠনটি ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন ও তদারকিতে কাজ করবে।
নতুন এই অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিব করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে।
আগামীকাল সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে অ্যালায়েন্সটির আত্মপ্রকাশের কথা রয়েছে। গণমাধ্যমে এসব তথ্য উঠে এসেছে।
এনসিপির একাধিক সূত্র থেকে জানা গেছে, নতুন এই অ্যালায়েন্সে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের যুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে সংগঠনটির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে এম নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এনসিপির ক্রীড়া উইং হিসেবে তারা কাজ শুরু করতে যাচ্ছেন। এতে নাজমুল আবেদীন ফাহিম আহ্বায়ক এবং তিনি সদস্যসচিবের দায়িত্বে থাকবেন। সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হবে।
তিনি বলেন, শুধু ক্রিকেট নয়, দেশের সব ধরনের খেলাধুলার উন্নয়ন নিয়ে কাজ করবে অ্যালায়েন্স। ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা ও ভুলত্রুটি চিহ্নিত করে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হবে। প্রয়োজনে দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সংলাপেও বসবেন তারা। পরবর্তী সময়ে অর্থায়ন পাওয়া গেলে নিজেরাও ক্রীড়া উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেবেন।
সময়ের আলো/এসএকে