সবাই আ.লীগের ভোট চাচ্ছে, জাতীয় পার্টি চাইলে অপরাধ : জিএম কাদের

রংপুর ব্যুরো

সারাদেশ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের বলেছেন, জামায়াত, বিএনপি, এনসিপিসহ সবাই আওয়ামী লীগের ভোট চাচ্ছে। তাদের কোনো

2026-01-24T22:20:14+00:00
2026-01-24T22:20:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সবাই আ.লীগের ভোট চাচ্ছে, জাতীয় পার্টি চাইলে অপরাধ : জিএম কাদের
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:২০ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ১০:২০ পিএম  (ভিজিট : ৩৫২)
বক্তব্য রাখছেন জিএম কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের বলেছেন, জামায়াত, বিএনপি, এনসিপিসহ সবাই আওয়ামী লীগের ভোট চাচ্ছে। তাদের কোনো অপরাধ নেই। কিন্তু জাতীয় পার্টি চাইলে দোসর হয়ে যাচ্ছে— এটা বৈষম্য।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রংপুরে দলীয় কার্যালয় থেকে নির্বাচনি প্রচারণা শুরু উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগ দল হিসেবে এখনও নিষিদ্ধ নয়। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না ঠিক আছে, কিন্তু তাদের অনুসারীদের ভোট দিতে দেবেন না, নাগরিকত্বের অধিকার দেবেন না, এটি কখনও কোনো দেশে হয়নি। তাদের অনুসারীদের চাপ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, আওয়ামী লীগ আমাদের ভোট দিলে ঠিক আছে, কিন্তু জাতীয় পার্টিকে দেওয়া যাবে না। তাহলে জাতীয় পার্টির কী অপরাধ? 

জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশে একটা গণভোট হচ্ছে। সেখানে সরকারের কথামতো ভোট না দিলে তাদের লাথি মারা হবে। এটি কোনো নিরপেক্ষ ভোট হলো? গণভোট ‘না’ এর পক্ষে থাকলে তাদের বলা হচ্ছে স্বৈরাচারের দোসর। আমি বলব, যারা ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছে, তারা নাৎসিবাদের দোসর।


তার দাবি করেন, গণভোট যেহেতু সংবিধান সম্মত নয়, তাই গণভোট বেআইনি ও অবৈধ। যে সরকারি কর্মকর্তাদের এ কাজে নিয়োগ দেওয়া হয়েছে এবং যে টাকা খরচ করা হচ্ছে সেগুলো অবৈধ ও বেআইনি।

পরে জিএম কাদের নগরীর সেন্ট্রাল রোড, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, ওয়ালটন মোড়, গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় গণসংযোগ করেন।

এফআর


  বিষয়:   রংপুর  আ.লীগ  ভোট  জাতীয় পার্টি  অপরাধ  জিএম কাদের 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: