ভোটাধিকার প্রয়োগেই রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে জনগণ : গয়েশ্বর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।শনিবার

2026-01-24T22:35:03+00:00
2026-01-24T22:35:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ভোটাধিকার প্রয়োগেই রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে জনগণ : গয়েশ্বর
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৩৫ পিএম   (ভিজিট : ১১৫)
গণসংযোগে গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত
ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। 

শনিবার (২৪ জানুয়ারি) দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনি গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের মতামত প্রতিফলনের একমাত্র পথ হলো ভোটাধিকার প্রয়োগ। এই অধিকার প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।


তিনি আরও বলেন, ভোটে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত হবে। গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ ও সচেতনভাবে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হবে।

এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   কেরানীগঞ্জ  ভোটাধিকার  রাষ্ট্রের মালিকানা  জনগণ  গয়েশ্বর চন্দ্র রায় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: