শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা।শনিবার (২৪ জানুয়ারি)

2026-01-24T22:41:01+00:00
2026-01-24T22:41:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম 
বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ছেলে ও মেয়েদের আবাসিক হল প্রদক্ষিণ করে। ছবি : সময়ের আলো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ছেলে ও মেয়েদের আবাসিক হল প্রদক্ষিণ করে প্রশাসন ভবন-১ এর সামনে গিয়ে শেষ হয়। এর আগে দুপুরে একই স্থানে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে নানা স্লোগান দেন। আন্দোলনকারীদের দাবি, শাকসু নির্বাচন বন্ধ রাখার পেছনে নানা অজুহাত দেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে।

স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন দেওয়ার ঘোষণা থাকলেও নানা জটিলতায় তা বাধাগ্রস্ত হচ্ছে। শাকসু না হলে বিশ্ববিদ্যালয়ে আগের অপরাজনীতির ফিরে আসার আশঙ্কা রয়েছে।

ক্লাস ও পরীক্ষা বর্জনের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান পলাশ বখতিয়ার।


বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচন হওয়া উচিত এবং এ বিষয়ে রোববার আপিলের শুনানি হবে বলে আমরা আশাবাদী।

এদিকে শাকসু নির্বাচনের দাবিতে ২৮টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিলেও সেশনজটের আশঙ্কায় শিক্ষার্থীদের একটি অংশ ক্লাসে ফিরতে আগ্রহী। এ কারণে বিভিন্ন বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভোটাভুটির মাধ্যমে মতামত নেওয়া হচ্ছে।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   শাকসু  নির্বাচন  বিক্ষোভ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: