আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত বুবলীর

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার গুজব ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর অবশেষে আইনি পথে হাঁটার কথা

2026-01-24T22:43:35+00:00
2026-01-24T22:43:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত বুবলীর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ পিএম 
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ছবি : সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার গুজব ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর অবশেষে আইনি পথে হাঁটার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান। 

বুবলী বলেন, ‘সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বুলিং আমাকে গভীরভাবে ভাবিয়েছে।’


তিনি বলেন, ‘সহকর্মীদের অনেকেই আগেই আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এত দিন বিষয়গুলো এড়িয়ে গেলেও এখন মনে হচ্ছে, চুপ থাকলেই গুজব আরও শক্তিশালী হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাকে নিয়ে ট্রল হচ্ছে, তা আর স্বাভাবিক নয়। আমি কখনোই এসব নিয়ে আইনানুগ পথে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে, এটা করা জরুরি। না হলে এ ধরনের অপপ্রচার থামবে না।’ 

তিনি আরও বলেন, ‘ইদানীং নারীরাই নারীদের নিয়ে বেশি কটূক্তি করছেন। বিশেষ করে ধর্মীয় পোশাক পরেও অনেকে মিথ্যা গুজব ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন যা খুবই দুঃখজনক।’

তার মতে, এ ধরনের আচরণ শুধু ব্যক্তি নয়, ধর্মীয় মূল্যবোধকেও আঘাত করে। তাই এসব বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   আইনি পদক্ষেপ  বুবলী  ঢালিউড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: