অবহেলিত মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই : ইয়াছিন আরাফাত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

নির্বাচিত হয়ে এলাকার অবহেলিত মানুষের খাদেম হয়ে আজীবন কাজ করতে চান বলে জানিয়েছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী

2026-01-24T23:44:21+00:00
2026-01-25T00:02:03+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
অবহেলিত মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই : ইয়াছিন আরাফাত
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৪ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১২:০২ এএম
জনসভায় মুহাম্মদ ইয়াছিন আরাফাতসহ অন্যরা। ছবি : সময়ের আলো
নির্বাচিত হয়ে এলাকার অবহেলিত মানুষের খাদেম হয়ে আজীবন কাজ করতে চান বলে জানিয়েছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজ গেটে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

সমাবেশে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, নাঙ্গলকোট ও লালমাই এলাকাকে পরিকল্পিত ও সমৃদ্ধ জনপদে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে আগামী দিনে নাঙ্গলকোট হবে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত এলাকা। প্রতিহিংসা, গ্রুপিং, হানাহানি ও সহিংস রাজনীতির আর কোনো স্থান থাকবে না।


উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় ব্যবসায়ী ড. দেলোয়ার হোসেন, সিআইপি মাওলানা গোলাম কবির ভুঁইয়া, এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সোলাইমান মীর, পৌরসভা জামায়াতের আমির হারুনুর রশিদ, খেলাফত মজলিসের সেক্রেটারি হাফেজ নুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   কুমিল্লা-১০  নাঙ্গলকোট  লালমাই  দশ দলীয় জোট  প্রার্থী  মুহাম্মদ ইয়াছিন আরাফাত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: