অর্ধশত শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিল বুলবুল শিক্ষা ফাউন্ডেশন

জবি প্রতিনিধি

শিক্ষা

বুলবুল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত নড়াইলের প্রায় অর্ধশত শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের

2026-01-24T23:41:16+00:00
2026-01-24T23:41:16+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
অর্ধশত শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিল বুলবুল শিক্ষা ফাউন্ডেশন
জবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ পিএম 
সংগৃহীত ছবি
বুলবুল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত নড়াইলের প্রায় অর্ধশত শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। 

এতে পৃষ্ঠপোষকতায় ছিলেন পুলিশ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান পেয়ার ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ হওয়ার আগ পর্যন্ত তারা প্রতি ছয় মাস পর পর এ শিক্ষাবৃত্তি পাবেন।

অনুষ্ঠানে বক্তারা, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সুনাগরিক হয়ে ওঠার পরামর্শ দেন। ভবিষ্যতে আরো বেশি সংখ্যক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে বলেও জানান বক্তারা।

এছাড়া এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নড়াইল জেলা শিক্ষার্থীদের সংগঠন চিত্রার আয়োজনে বারবিকিউ ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা সমিতি, ঢাকার আহবায়ক জনাব খবির উদ্দীন আহমেদ। 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রার সাধারণ সম্পাদক হাসিবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চিত্রার সদ্য সাবেক সভাপতি মো. মামুন রেজা, নড়াইল জেলা ছাত্রকল্যাণ সংসদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ইমন।

প্রসঙ্গত, নড়াইল-মাগুরা অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে বিগত ২৫ বছর ধরে কাজ করছে ‘বুলবুল শিক্ষা ফাউন্ডেশন’। তারই ধারাবাহিকতায় আজ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সময়ের আলো/এসকে/ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: