এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

2026-11-04T19:17:01+00:00
2026-11-04T19:17:01+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিক্ষা
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এতে নিয়মিত ও অনিয়মিত উভয় শ্রেণির পরীক্ষার্থীরা অংশ নিতে পারবেন বলে জানা গেছে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সূচিও প্রকাশ করা হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার ফি সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।


ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের ফি ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীদের জনপ্রতি কেন্দ্র ফি দিতে হবে ৪৫০ টাকা।

পরীক্ষার পাঠ্যসূচির বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুসরণ করা হবে। অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী।

সাপ্লিমেন্টারি পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   এইচএসসি  ফেল করা শিক্ষার্থী  সাপ্লিমেন্টারি পরীক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: