আবারও শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষা

পুরোনো গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে আন্দোলন আরও জোরালো করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। দাবির পক্ষে বুধবার আবারও

2026-11-04T13:33:19+00:00
2026-11-04T13:33:19+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিক্ষা
আবারও শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম 
সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেকৃবির শিক্ষার্থীরা । ছবি : সংগৃহীত
পুরোনো গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে আন্দোলন আরও জোরালো করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। দাবির পক্ষে বুধবার আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহস্রাধিক শিক্ষার্থী। একই সঙ্গে শেরেবাংলা নগরে গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

এর আগে মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর কোনো ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের শিক্ষার্থীরা একত্র হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। গবেষণার কাজে ব্যবহারের জন্য মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করতে হবে।


এই দাবিতে গত ২৭ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের উদ্দেশ্যে মাটি পরীক্ষার কাজ চলার সময় যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসেন তারা। পরদিন মেলা বন্ধের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। এর মধ্যে মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে।

২৯ অক্টোবর দাবির পক্ষে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ওই দিনই জাতীয় যুব মেলাসহ মাঠে সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তবে মাঠের স্থাপনা অপসারণ না করা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে ২ নভেম্বর আরও কঠোর অবস্থানে যান তারা। ওই দিন চূড়ান্ত পদক্ষেপ হিসেবে মাঠটি নিজেদের দখলে নেন আন্দোলনকারীরা। এরপরও দাবি পূরণ না হওয়ায় নতুন করে সড়ক অবরোধ ও বিশ্ববিদ্যালয় শাটডাউনের মতো কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

সময়ের আলো/এসকে

  বিষয়:   আবারও  শেকৃবি  শিক্ষার্থী  সড়ক  অবরোধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: