কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে দেশে সপ্তম, এশিয়ায় ৭৬তম রাবি

রাবি প্রতিনিধি

শিক্ষা

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ স্থান পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সপ্তম

2026-11-04T21:17:45+00:00
2026-11-04T21:17:45+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিক্ষা
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে দেশে সপ্তম, এশিয়ায় ৭৬তম রাবি
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:১৭ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ স্থান পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাবির অবস্থান ৩৪৯তম এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৭৬তম। যা গত বছরে ছিল ৩১২তম ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৭ম।

৩ নভেম্বর প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম অবস্থানে রয়েছে হংকং বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় স্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় নিয়ে করা র‍্যাঙ্কিংয়ের বিষয়ে অন্যতম একটি হলো কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং। কিউএস প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক একটি র‍্যাঙ্কিং প্রকাশ করে। এই র‍্যাঙ্কিং প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে অ্যাকাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।

তালিকায় দেশের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার এশিয়া অবস্থান ১৩৬তম। দ্বিতীয় অবস্থানে থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে ১৪৯তম এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রয়েছে ১৭৯তম। চতুর্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২১৬তম), পঞ্চম ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৭১তম), ষষ্ঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩২৯তম), সপ্তম রাজশাহী বিশ্ববিদ্যালয় (৩৪৯তম), অষ্টম শাবিপ্রবি (৩৫২তম), নবম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) (৩৭০তম) এবং দশম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৩৭৮তম)।

উল্লেখ্য, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কিউএস এশিয়া র‍্যাঙ্কিং  সপ্তম  এশিয়ায় ৭৬তম  রাবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: