দেশের নীতিনির্ধারণে যুবসমাজ পুরোপুরি প্রস্তুত : তারেক রহমান

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

দেশের ভবিষ্যৎ গড়তে হলে বাংলাদেশি তরুণদের সামনে আরও বেশি সুযোগ ও জায়গা তৈরি করতে হবে জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

2026-01-25T00:23:35+00:00
2026-01-25T00:23:35+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
রাজনীতি
দেশের নীতিনির্ধারণে যুবসমাজ পুরোপুরি প্রস্তুত : তারেক রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:২৩ এএম 
রিল নির্মাণ প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আলাপ করেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
দেশের ভবিষ্যৎ গড়তে হলে বাংলাদেশি তরুণদের সামনে আরও বেশি সুযোগ ও জায়গা তৈরি করতে হবে জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের নীতিনির্ধারণে অংশ নেওয়ার জন্য আমাদের যুবসমাজ পুরোপুরি প্রস্তুত।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমার ভাবনা বাংলাদেশ শিরোনামে রিল নির্মাণ প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আলাপের পর রাত ১২টার কিছু আগে এ অভিজ্ঞতা শেয়ার করে নিজের ভেরিফাইড আইডি থেকে এমন একটি পোস্ট দিয়েছেন তিনি।

তারেক রহমান বলেছেন, আজ ঢাকার জাস্টিস শাহাবুদ্দিন পার্কে তরুণ কনটেন্ট ক্রিয়েটর আর চিন্তাশীল তরুণদের সঙ্গে খুবই প্রাণবন্ত ও উদ্দীপনাময় একটি আড্ডায় বসেছিলাম। কোনো মঞ্চে দাঁড়িয়ে বা ব্যারিকেডের পেছনে নয়, খোলা আকাশের নিচে। তাদের সঙ্গে আলোচনায় বুঝলাম, তরুণরা আসলে কেমন নতুন ধরণের রাজনীতি চায়।

তিনি বলেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশের নানা প্রান্তের তরুণদের কথা মন দিয়ে শুনেছি। শিক্ষা ও কর্মসংস্থান থেকে শুরু করে পরিবেশ রক্ষা, নারীদের ক্ষমতায়ন আর দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন- সব বিষয়েই তাদের ভাবনা ছিল দারুণ শক্তিশালী। উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় ২২০০'রও বেশি রিল জমা পড়েছে, আর আলোচনাগুলো ছিল বাস্তবসম্মত এবং গভীর।

তারেক রহমান আরও বলেন, এই তরুণদের কথাই প্রমাণ করে, দেশের নীতিনির্ধারণে অংশ নেওয়ার জন্য আমাদের যুবসমাজ পুরোপুরি প্রস্তুত। দেশের ভবিষ্যৎ গড়তে হলে বাংলাদেশি তরুণদের সামনে আরও বেশি সুযোগ ও জায়গা তৈরি করতে হবে, যেখানে তারা নেতৃত্ব দেওয়ার পথ খুঁজে পাবে।

/এমএইচআর 




  বিষয়:   তারেক রহমান  স্ট্যাটাস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: