নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে

2026-01-25T12:25:07+00:00
2026-01-25T12:25:39+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছে ইসি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১২:২৫ পিএম
রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

Advertisement
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, হোটেল ওয়েস্টিনে এ ব্রিফিং অনুষ্ঠান গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। পরে অনুষ্ঠান শেষে সিনিয়র সচিব নির্বাচন কমিশন সচিবালয়ে এসে ব্রিফিং করবেন। 

তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানানো হবে। ব্রিফিংয়ে রয়েছেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধানরা।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ৮৩টি বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে এবার নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ৩৬টি আসার বিষয়ে নিশ্চিত করেছে। ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষকও আসতে চান। আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি, তারা ইন্টারকন্টিনেন্টালে থাকবেন। ইইউ পর্যবেক্ষক ৫৮ জনের মত আছে। সব মিলিয়ে ৩০০ এর কাছাকাছি হতে পারে বলে উল্লেখ করেন তিনি। 


১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে এবার আগ্রহী বিদেশি গণমাধ্যম, সাংবাদিকসহ পর্যবেক্ষকদের ১৭ জানুয়ারির মধ্যে ইসিতে আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল। 

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে বলে ভিসা সংক্রান্ত এক পত্র জারি করে জানিয়েছে। মন্ত্রণালয়ের জারি করা এই পত্রে জানানো হয়েছে, বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।


/ইউএমএইচ
  বিষয়:   নির্বাচন  কূটনীতিক  নির্বাচন কমিশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: