চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে তরুণদের কথা শুনলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) সকালে হোটেলের ইয়ুথ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি তরুণদের কথা শোনেন। তরুণরা তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা উন্নয়ন ও আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন করেন। তিনি অত্যন্ত শান্ত ও ধীরে প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশে কোনো ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না, আমরা সবাই বাংলাদেশি, এটাই আমদের পরিচয়। কোনো আন্দোলনেই কে কোন ধর্মের তা হিসাব করা হয়নি।
এদিকে, রোববার রেডিসন ব্লু হোটেল থেকে বেলা সাড়ে ১১টায় তিনি পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর নিরাপত্তায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সমাবেশস্থল ছাড়াও সমাবেশের পথে পথে পুলিশ মোতায়েন আছে পুলিশ। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে বিভক্ত করা হয়েছে। এসবের মধ্যে আছে রেড জোন, ইয়োলো জোন ও গ্রিন জোন।
এর মধ্যে মঞ্চকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশকে ইয়োলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই জোনে সাংবাদিকদের জন্য পৃথক ব্যবস্থা আছে। নারীদের জন্য থাকবে আলাদা ব্লক। পুরো পলোগ্রাউন্ড মাঠ আছে গ্রিন জোন হিসেবে। পুলিশের পাশাপাশি সিএসএফও নজরদারির দ্বায়িত্বে রয়েছে।
আরআর