তারেক রহমানের অপেক্ষায় পলোগ্রাউন্ড মাঠ, ভোরেই নেতাকর্মীদের ঢল

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ শুরু হবে আজ রোববার বেলা সাড়ে ১১টায়। সভা শুরুর তিন ঘণ্টা

2026-01-25T09:41:33+00:00
2026-01-25T09:41:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তারেক রহমানের অপেক্ষায় পলোগ্রাউন্ড মাঠ, ভোরেই নেতাকর্মীদের ঢল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৪১ এএম 
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে সভা শুরুর আগেই বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ শুরু হবে আজ রোববার বেলা সাড়ে ১১টায়। সভা শুরুর তিন ঘণ্টা আগেই সকাল ৮টার দিকে মঞ্চের সামনের অংশ পূর্ণ হয়ে গেছে। 

এদিকে মাইকে বার বার ঘোষণা দেওয়া হচ্ছে শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু মঞ্চের সামনের অংশে বসতে কর্মীদের চাপ থেমে নেই। কর্মীদের সবাই উচ্ছ্বসিত। 

অপরদিকে সভায় প্রবেশের মূল পথ কদমতলী এলাকার কাছের গেট দিয়ে আসছে মিছিল। ব্যানার ফেস্টুনসহ মিছিলে নানা স্লোগান দিয়ে কর্মীরা প্রবেশ করছেন। মাঠ এলাকার কাছাকাছি সড়কে তীব্র স্লোগান শোনা যাচ্ছে। খণ্ড খণ্ড মিছিল আসছে চারদিক থেকে।  পুলিশের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা রক্ষার কাজ করে যাচ্ছেন। 

দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ৯টায় হোটেল রেডিসন ব্লুতে একটি ইয়ুথ সম্মলনে অংশ নেবেন। এরপর তিনি রওয়ানা দেবেন পলোগ্রাউন্ড মাঠে। 


দীর্ঘ ২০ বছর পর কাল রাতে চট্টগ্রামে এসে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হয়েছে। নেতাদের আশা, সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে।

আরআর


  বিষয়:   চট্টগ্রাম  তারেক রহমান  পলোগ্রাউন্ড  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: