বিসিবির সিদ্ধান্তের পর মুখ খুললেন সাকিব

সময়ের আলো ডেস্ক

খেলা

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল

2026-01-25T14:16:16+00:00
2026-01-25T14:16:16+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিসিবির সিদ্ধান্তের পর মুখ খুললেন সাকিব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:১৬ পিএম 
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফিরতে পারেননি। যদিও আগস্টেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দলে ছিলেন তিনি। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্টও খেলেন। কানপুরের সেই টেস্টই ছিল দেশের হয়ে সাকিবের সর্বশেষ টেস্ট। এরপর আর দেশে ফেরেনি জাতীয় দলের এ ক্রিকেটার।  

প্রায় দেড় বছর পর ফের তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

Advertisement

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় সাকিবকে পুনরায় বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, তার সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম হোম ও অ্যাওয়ে দুই ধরনের সিরিজ খেলার জন্যই অ্যাভেইলেবল আছেন কিনা! তিনি বলেছেন, আছেন। 

বিষয়টি জানতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সিদ্ধান্তের সাকিব বলেন, একটু ধীরেসুস্থে প্রতিক্রিয়া জানাবো।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   সাকিব আল হাসান  বিসিবি  আইসিসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: