‘ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার

2026-01-25T14:34:58+00:00
2026-01-25T14:36:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:৩৪ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ২:৩৬ পিএম
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি এ মন্তব্য করেন।

নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন।’ 


তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথেও আলোচনা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা এবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশাপ্রকাশ করা যাচ্ছে।’

এসময় নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও কুটনীতিবিদরা। শুরু থেকে বর্তমান পর্যন্ত ইসির সকল কার্যক্রম আলোচনায় তুলে ধরা হয়েছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   নির্বাচন কমিশনার  নাসির উদ্দিন  ইসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: