সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে

2026-01-25T14:48:34+00:00
2026-01-25T14:50:13+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ২:৫০ পিএম
এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সিইসিকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) এ রুল জারি করেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। 

Advertisement
অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে তিনি বলেন, ‘গত বছরের ২৭ আগস্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে দীর্ঘ সময় পার হলেও সেই আদেশ বাস্তবায়ন করা হয়নি।’


তিনি আরও বলেন, ‘আদালতের নির্দেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়, যার পরিপ্রেক্ষিতেই আদালত এই রুল জারি করেছেন।’ 

এর আগে ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন এবং আদালতের নির্দেশনা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   এ এম এম নাসির উদ্দিন  সিইসি  আদালত অবমাননা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: