‘কিং’ মুক্তির তারিখ ঘোষণা করলেন শাহরুখ খান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউড বাদশা শাহরুখ খান। বড় পর্দায় তার প্রত্যাবর্তন মানেই যেন উৎসব। দীর্ঘ প্রতীক্ষা আর জল্পনা-কল্পনার পর তার অভিনয় করা নতুন

2026-01-25T15:18:07+00:00
2026-01-25T15:35:33+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘কিং’ মুক্তির তারিখ ঘোষণা করলেন শাহরুখ খান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৩:৩৫ পিএম
শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। ছবি : সংগৃহীত
বলিউড বাদশা শাহরুখ খান। বড় পর্দায় তার প্রত্যাবর্তন মানেই যেন উৎসব। দীর্ঘ প্রতীক্ষা আর জল্পনা-কল্পনার পর তার অভিনয় করা নতুন সিনেমা ‘কিং’ নিয়ে অবশেষে নীরবতার দেয়াল ভঙলেন। শনিবার (২৪ জানুয়ারি) নিজের কণ্ঠে মুক্তির তারিখ ঘোষণা করে ভক্তদের মাঝে উত্তেজনা পৌঁছে দিলেন চূড়ায়।

প্রকাশিত ফার্স্ট লুক টিজারে দেখা যায়, তুষারাবৃত পাহাড়ের ওপর রক্তাক্ত লুকে এক বিধ্বংসী অবতারে দেখা গেছে শাহরুখকে। সেখানে তাকে গর্জন করে বলতে শোনা যায়, ‘গর্জনের সময় এসে গেছে।’ সিনেমার এই টিজারে লেখা, ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’। এ ছাড়াও ভিডিওটিতে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের প্রতিফলন দেখা গেছে, যা সামাজিকমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে।


সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এর আগে শাহরুখের ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন। ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’।

এর আগে ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ এই তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর দীর্ঘ সময় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। প্রায় তিন বছরের বিরতি কাটিয়ে তিনি ফিরছেন এই ‘কিং’ সিনেমার মাধ্যমে। এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো, এতে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   কিং  মুক্তি  তারিখ ঘোষণা  শাহরুখ খান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: