নিরাপত্তার শঙ্কায় শাহবাগ থানায় হাদির ভাইয়ের জিডি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীর শাহবাগ থানায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।শনিবার

2026-01-25T15:45:54+00:00
2026-01-25T15:45:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নিরাপত্তার শঙ্কায় শাহবাগ থানায় হাদির ভাইয়ের জিডি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম 
শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। সংগৃহীত ছবি
রাজধানীর শাহবাগ থানায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। 

শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ থানায় জিডি করেন তিনি।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, ওমর বিন হাদি নিজের ও হাদির সন্তানের নিরাপত্তার শঙ্কার কথা উল্লেখ করে জিডি করেছেন। তবে জিডিতে কারও নাম উল্লেখ করেননি তিনি।

থানা সূত্র জানায়, জিডিতে ওমর বিন হাদি নিজে ও শহীদ শরিফ ওসমান হাদির সন্তানকে খুন করা হতে পারে, এমন আশঙ্কার কথা উল্লেখ করেছেন। হাদির খুনি চক্র গ্রেফতার না হওয়ায় যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলেও জানানো হয়।  

এ ছাড়া সামাজিক মাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তার পরিবারের সুনাম ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 


গত ১৫ জানুয়ারি ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর হাদির পরিবারের জন্য অর্থ সহায়তার ঘোষণাও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি।


/ইউএমএইচ



  বিষয়:   ওসমান হাদি  ওমর বিন হাদি  শাহবাগ থানা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: