‘নির্বাচনী প্রতিশ্রুতি নয়, আমি জনগণের প্রতি দায়বদ্ধ’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দীর্ঘদিন অবহেলায় থাকা এলাকাকে নাগরিক সুবিধার আওতায় আনার অঙ্গীকার করেছেন ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি বলেছেন, ৫

2026-01-25T16:13:19+00:00
2026-01-25T16:13:19+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
‘নির্বাচনী প্রতিশ্রুতি নয়, আমি জনগণের প্রতি দায়বদ্ধ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ১৩৬)
ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। ছবি : সময়ের আলো
দীর্ঘদিন অবহেলায় থাকা এলাকাকে নাগরিক সুবিধার আওতায় আনার অঙ্গীকার করেছেন ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি বলেছেন, ৫ আগস্টের পর থেকে এলাকার  মানুষের দ্বার প্রান্তে গিয়েছি। উঠান বৈঠক, আলোচনা সভার মাধ্যমে মানুষের সমস্যাগুলো লিপিবদ্ধ করে ২০টি অঙ্গীকার ঘোষণা করেছি, যা সাধারণ নির্বাচনী প্রতিশ্রুতি নয় বরং এলাকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা।। কারণ আমি এ এলাকার সন্তান, এলাকার মানুষের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক রয়েছে।।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর কদমতলী থানার ৫২নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সালাউদ্দিন আহমেদ অতীতে একাধিকবার এই এলাকা থেকে সংসদ সদস্য ছিলেন এবং এলাকার উন্নয়নের সূচনা করেছিলেন। আমাকেও ২৪ ঘণ্টাই এই এলাকার মানুষের মধ্যেই থাকতে হবে, তাই মানুষের কাছে আমি দায়বদ্ধ।

রবিন বলেন, দীর্ঘদিন অবহেলায় থাকা এলাকাকে নাগরিক সুবিধার আওতায় আনাই আমার প্রধান অঙ্গীকার। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ২২ জানুয়ারি থেকে তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং মানুষের কাছ থেকে সরাসরি সমস্যার কথা শুনেছেন।

তিনি দাবি করেন, ঢাকার ১৫টি আসনের মধ্যে ঢাকা-৪ সবচেয়ে অবহেলিত। এলাকাটিতে খেলার মাঠ, সরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার ও বিনোদন সুবিধার চরম ঘাটতি রয়েছে। জলাবদ্ধতা, মাদক ও সন্ত্রাস, গ্যাস সংকট এবং সুপেয় পানির অভাব এখানকার প্রধান সমস্যা বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন

তিনি আরও বলেন, বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে শিল্পকারখানায় বাধ্যতামূলক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, নির্মাণ-সামগ্রী পরিবহনে কাভার্ড ভ্যান ব্যবহার এবং ব্যাপক সবুজায়ন কর্মসূচি গ্রহণ করা হবে। ছাদবাগান জনপ্রিয় করতে বিনামূল্যে চারা বিতরণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এলাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কিশোররা মাদক ও অপরাধে জড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এলাকায় প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা গড়ে তুললে তরুণ প্রজন্মকে সঠিক পথে আনা সম্ভব।’

ঢাকা-৪ আসন (শ্যামপুর- কদমতলী) এর ৫২ নং ওয়ার্ডের শতশত নেতাকর্মীদের উপস্থিতিতে  সকাল ১০টায় জালালাবাদ আয়রন মার্কেটের সামনে থেকে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। এরপর গণসংযোগটি মুরাদপুর লালমিয়া সর্দার রোড, হাইস্কুল মাদ্রাসা রোড, রজ্জবআলী সরদার রোড, পাটেরবাগ এলাকা গণসংযোগ করবেন এবং পুনরায় মাদ্রাসা রোডের মাথায় এসে শেষ করবেন।

এ সময় রাস্তায় ও ছাদের উপর থেকে ছোট ছোট বাচ্চারা তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেয়। এলাকার মুরব্বিরা তাকে বুকে জড়িয়ে ধরেন।

এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম দিপু সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর খালেদা আলম, কদমতলী থানায় যুগ্ম আহবায়ক বাদল রানাসহ দলের নেতাকর্মীরা।

এএডি/


  বিষয়:   নির্বাচন  বিএনপি  রাজনীতি  তানভীর আহমেদ রবিন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: