এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, নিষিদ্ধ আমদানি পণ্য শনাক্ত এবং বৈধ পণ্য দ্রুত খালাসে কাস্টমস ব্যবস্থাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) করা হচ্ছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসকে সামনে রেখে এনবিআরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আব্দুর রহমান খান বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে পণ্যের দাম নিরূপণ করে আন্ডার ইনভয়েসিং রোধ করার প্রক্রিয়া হাতে নিয়েছে এনবিআর। এছাড়া বন্দরে জাহাজের জট কমাতে পণ্য বোঝাইয়ের সঙ্গে সঙ্গে ডিক্লারেশন এবং পুরো বন্দর ব্যবস্থাকে এসাইকুডার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
তিনি বলেন, স্বচ্ছতা বাড়াতে এনবিআরের মূল লক্ষ্য তথ্যের অবাধ সরবরাহের মাধ্যমে সরকারি সকল দপ্তরের সঙ্গে যুক্ত হওয়া।
সময়ের আলো/কেএইচও