‘ঢাকা শহরের ৬৫ শতাংশ ড্রাইভার কানে কম শোনেন’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উচ্চমাত্রার শব্দদূষণের কারণে ঢাকা শহরের প্রায় ৬৫ শতাংশ চালকের শ্রবণক্ষমতা

2026-01-25T17:46:56+00:00
2026-01-25T17:46:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘ঢাকা শহরের ৬৫ শতাংশ ড্রাইভার কানে কম শোনেন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম 
পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উচ্চমাত্রার শব্দদূষণের কারণে ঢাকা শহরের প্রায় ৬৫ শতাংশ চালকের শ্রবণক্ষমতা কমে গেছে।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি বাস্তবায়নে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘অকারণে হর্ন বাজানো একটি বদভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস পরিবর্তন না করলে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। কোনো অজুহাতেই হর্ন বাজানো যাবে না। প্রাথমিকভাবে হর্ন ব্যবহারের বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’ 


তিনি বলেন, ‘অন্যান্য ট্রাফিক আইন ভঙ্গের ক্ষেত্রে যেমন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জরিমানা করা হয়, একইভাবে হর্ন বাজানোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘‘এ লক্ষ্যে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ বাস্তবায়নে পুলিশকে সম্পৃক্ত করা হয়েছে এবং ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করার জন্য বেশ কিছু তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা এখন আনুষ্ঠানিকভাবে ট্রাফিক পুলিশের অংশ হিসেবে কাজ করছেন।’

এ সময় উপদেষ্টা শব্দদূষণ নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের স্বপ্রণোদিত হয়ে জনসচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে এবং নিজেদের দায়িত্বের জায়গা থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।


সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   ঢাকা  ড্রাইভার  সৈয়দা রিজওয়ানা হাসান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: