‘নির্বাচনে জয়ী হলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাব’

ফেনী প্রতিনিধি

সারাদেশ

নির্বাচনে জয়ী হলে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী

2026-01-25T19:22:38+00:00
2026-01-25T19:22:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘নির্বাচনে জয়ী হলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাব’
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম 
ফেনীতে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
নির্বাচনে জয়ী হলে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এ ঘোষণা দেন তিনি।

তারেক রহমান বলেন, বৃহত্তর নোয়াখালীতে অতীতেও ধানের শীষের সব প্রার্থী নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনেও ধানের শীষের প্রার্থীদের জয়ী করার জন্য কাজ করে যেতে হবে। এ লক্ষ্যে ভোটের দিন ভোর বেলায় ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করাতে হবে।

তিনি আরও বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে এবারের নির্বাচনে ধানের শীষ জয়ী হলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাব।

এর আগে, রোববার বিকাল তিনটায় ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় এ জনসভা শুরু হয়। 


এসময় কেন্দ্রীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বৃহত্তর নোয়াখালী এলাকার সংসদ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন।

এদিকে, এদিন সমাবেশ শুরুর আগ থেকে মাঠে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, সভা উপলক্ষ্যে সকাল ও দুপুর থেকে কেউ এসেছেন দলবেঁধে, কেউ কেউ আবার একাকী এসে মাঠে অবস্থান নেন। দীর্ঘ দুই যুগ পর দলের চেয়ারম্যান তারেক রহমানের ফেনী আগমন ও সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

এফআর 



  বিষয়:   ফেনী  ‘নির্বাচনে জয়ী হলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাব’ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: