জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে কুশপুত্তলিকা দাহ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে জামায়াত নেতার মানহানিকর বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে

2026-01-25T21:11:30+00:00
2026-01-25T21:11:30+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে কুশপুত্তলিকা দাহ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম 
রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে জামায়াত নেতার মানহানিকর বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী । 

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।‌

কর্মসূচিতে ডাকসুর সদস্য হেমা চাকমা বলেন, ডাকসু নিয়ে একটা দলের নেতা সে কিভাবে এমন প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করতে পারে। আমরা এখন ২০২৬ সালে বসবাস করছি। আমরা মেয়েরা নিজেদের অধিকার নিয়ে, নিজেদের অর্থনৈতিক মুক্তি নিয়ে, সামাজিক মুক্তি নিয়ে আমরা এখনো যথেষ্ট পরিমাণে সচেতন। নারীরা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে খুব কষ্ট করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত এসেছে। সেই নারীদের নিয়েই এমন মন্তব্য গ্ৰহণযোগ্য নয়। 
 
তিনি বলেন, যে কোন প্রার্থী, যেকোনো দলের নেতাকর্মী হোক না কেন, কেউ যদি নারীদের বিরুদ্ধে  কমেন্ট করে তাহলে তার বিরুদ্ধে আমরা সবসময় থাকবো। আমরা চাই নারী বান্ধব একটা বাংলাদেশ। আমার চাই  উক্ত জামায়তের নেতা যেন প্রকাশ্যে ক্ষমা চায়‌। 

সলিমুল্লাহ মুসলিম হলের জিএস সাদমান আব্দুলাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত আছে ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ৭১ এর মুক্তিযুদ্ধ, ২৪ এর অভ্যুত্থানসহ নানা ঘটনা। তাই এই বিশ্ববিদ্যালয় নিয় কোন ধরণের কুরুচিপূর্ণ মন্তব্য আমরা মেনে নেব না। 

তিনি বলেন, ডাকসু পক্ষ থেকে এখনো কোন বিবৃতি দেখতে পাইনি। কিন্তু অন্য কোন ইস্যুতে ডাকসুর ব্যানারে প্রতিবাদ জানানো হয়। আমি প্রত্যেক হল সংসদ থেকে বিবৃতির দেওয়ার আহ্বান জানাচ্ছি।


এদিকে ডাকসু সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ভবন সম্পর্কে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানের একটি বক্তব্যের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অশ্লীল, কুরুচিপূর্ণ, অশালীন ও অর্বাচীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তার এই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম, ঐতিহ্য ও সম্মানকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। এ ধরনের অর্বাচীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   জামায়াত নেতা  বক্তব্য  প্রতিবাদ  ঢাবি  কুশপুত্তলিকা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: