‘বেশ্যাখানা’ বলা জামায়াতের সেই নেতার বিরুদ্ধে মামলা করবে ডাকসু

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি

2026-01-25T20:58:14+00:00
2026-01-25T20:58:47+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
‘বেশ্যাখানা’ বলা জামায়াতের সেই নেতার বিরুদ্ধে মামলা করবে ডাকসু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৮:৫৮ পিএম
মো. শামীম আহসান ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান। গতকাল শনিবার রাতে বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনি জনসভায় তিনি এমন মন্তব্য করেন।

তার এ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। একই সঙ্গে জামায়াতের ওই নেতার উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ডাকসুর এই নেতা।

খোলা চিঠিতে তিনি বলেছেন, বরগুনার জামায়াত নেতা শামীম আহসান ‘ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ বলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে ঘৃণ্য বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা সত্যি যে ডাকসুর সমাজসেবা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশে থেকে অনেকগুলো মাদক ও পতিতা সিন্ডিকেট (এরা ঢাবির নয় সব বহিরাগত ছিল) চিহ্নিত করে রমনা জোন পুলিশের মাধ্যমে এদের আইন অনুযায়ী হাতেনাতে ধরেছেন। কিন্তু তাই বলে জামায়াত নেতা যেভাবে ঢালাওভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক এবং বেশ্যাখানা বলে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অবমাননাকর। 
তিনি আরও বলেছেন, তাকে অবিলম্বে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।


যদি তিনি আজকের মধ্যে ক্ষমা না চান তাহলে আমরা আগামীকাল তার বিরুদ্ধে শাহবাগ থানায় মানহানির অভিযোগে মামলা করব।

এদিকে, জামায়াত নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। 

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   বেশ্যাখানা  জামায়াত  নেতা  মামলা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: