ঢাবির মাঠে কিশোরদের কান ধরে উঠবস করালেন সর্বমিত্র

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাধুলার জন্য আসা বেশ কয়েজন কিশোর-তরুণকে কানে ধরে উঠবস করিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্র

2026-01-25T21:50:58+00:00
2026-01-25T21:50:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবির মাঠে কিশোরদের কান ধরে উঠবস করালেন সর্বমিত্র
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৫০ পিএম 
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাধুলার জন্য আসা কিশোর-তরুণকে কানে ধরে উঠবস করিয়েছেন সর্বমিত্র চাকমা। ছবি : ভিডিও থেকে নেওয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাধুলার জন্য আসা বেশ কয়েজন কিশোর-তরুণকে কানে ধরে উঠবস করিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্র চাকমা। 

রোববার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ক একটি ভিডিও ভাইরাল হলে বেশ সমালোচনার শিকার হন সর্বমিত্র চাকমা।

ভিডিওতে দেখা যায়, কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় প্রায় ৩০ জন কিশোর-তরুণকে সারিতে দাঁড়িয়ে কানে ধরে উঠবস করানো হচ্ছে।

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা এ বিষয়ে বলেন, এখানে বাইরে থেকে শিক্ষার্থীরা খেলতে আসে। তাদের খেলতে বাধা দিলে তারা ইট-পাটকেল ছোড়ে। স্থানীয় কর্মচারীরাও এটি নিয়ন্ত্রণ করতে পারে না। এছাড়া আমাদের শিক্ষার্থীদের মানিব্যাগও চুরি হয়। কিছুদিন আগে ফোনও চুরি হয়েছিল। এই কারণে বারবার তাদের সতর্ক করা হয়েছে।


কান ধরার ঘটনায় তিনি নির্দেশ দিয়েছেন কি না জানতে চাইলে সর্বমিত্র চাকমা বলেন, হ্যাঁ, আমি নির্দেশ দিয়েছি। সেখানে প্রক্টরিয়াল টিমের সদস্যরা ছিলেন। এছাড়া অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  সাইফুদ্দীন আহমেদ বলেন, সর্বমিত্রের ভিডিওটা আমি দেখিনি। ওর সাথে কথা বলে তারপর বিস্তারিত জানাতে পারব।


সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   ঢাবি  কিশোর  কান ধরে উঠবস  সর্বমিত্র চাকমা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: