২৩ বছরে পা দিল ‘মেঘদল’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ তাদের ২৩ বছর পূর্ণ হওয়া উপলক্ষে বিশেষ একক কনসার্টের ঘোষণা দিয়েছে। এ ছাড়া একই উপলক্ষে

2026-01-25T21:51:42+00:00
2026-01-25T22:22:09+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
আনন্দ সময়
২৩ বছরে পা দিল ‘মেঘদল’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১০:২২ পিএম
জনপ্রিয় ব্যান্ড মেঘদল। ছবি : সংগৃহীত
দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ তাদের ২৩ বছর পূর্ণ হওয়া উপলক্ষে বিশেষ একক কনসার্টের ঘোষণা দিয়েছে। এ ছাড়া একই উপলক্ষে তিনটি নতুন গানও আনছে তারা। এ নতুন তিন গানে সম্পূর্ণ হবে মেঘদলের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’। ‘কার্নিভ্যাল’, ‘বাঘ’ এবং ‘তারে কোথায় খুঁজে পাই’ শিরোনামের তিনটি গান প্রকাশ পাবে পর্যায়ক্রমে। রেকর্ডিং শেষে এখন ভিডিও চিত্রের কাজ চলছে গানগুলোর।

২৩ বছর পূর্তির আয়োজন নিয়ে মেঘদলের গায়ক ও গীতিকার শিবু কুমার শীল জানান, ২০ বছর পূর্তি উদযাপন করেছিলাম। ২৩ বছর নিয়ে বড় পরিসরে কিছু না হলেও একটি বিশেষ কনসার্টের পরিকল্পনা আছে ঈদের পর। আর ২৩ বছর পূর্তি উপলক্ষে যে এ তিনটি গান আসছে তা নয়, আবার এটাও বলা যায়, এটি একটি উপলক্ষ। এর মাধ্যমে অ্যালবামটি শেষ হবে। তিনটি গানের মধ্যে ‘কার্নিভ্যাল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছি আমি, কথা ও সুরও আমার। আর ‘বাঘ’ ও ‘তারে কোথায় খুঁজে পাই’ গানের কথা, সুর ও গেয়েছে সুমন (মেজবাউর রহমান)। সবার আগে ‘বাঘ’ গানটি প্রকাশ পাবে। এরপর বাকি দুটি।
আরও পড়ুন

২০২২ সালে এই ব্যান্ডের গান ‘এ হাওয়া’ শ্রোতামহলে সাড়া ফেলেছিল। মেঘদলের সদস্য মেজবাউর রহমান সুমনের হাওয়া সিনেমায় ব্যবহৃত হয়েছিল গানটি। সর্বশেষ ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল অ্যালবামের টাইটেল গান। ওই বছরের আগস্টে অ্যালুমিনিয়ামের ডানা শিরোনাম গানটি প্রকাশ করে মেঘদল। এর আগে একই বছরের মার্চে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে তারা উপহার দিয়েছিল ‘বনবিবি’ শিরোনামের একটি গান।

এএডি/


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: